Dhaka ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।

 

দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক ও শিশুরা। তাদের মতে, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জানায়, পার্কে এসে খেলতে তার খুব ভালো লাগছে। আগে এই পার্কে ঠিকমতো খেলাধুলা করা যেত না। পৌরসভার বাসিন্দা ফারহানা বলেন, সন্তানরা প্রায়ই পার্কে যাওয়ার বায়না করত। কিন্তু একসময় পার্কটির বেহাল অবস্থা দেখে সন্তানদের আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এতে শিশুরা ধীরে ধীরে মুঠোফোনে বেশি সময় কাটাতে শুরু করে। পার্কটি আবার চালু হওয়ায় আমার মতো অনেক অভিভাবকই খুশি। এখন শিশুদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক

৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৫:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি

 

দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক ও শিশুরা। তাদের মতে, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জানায়, পার্কে এসে খেলতে তার খুব ভালো লাগছে। আগে এই পার্কে ঠিকমতো খেলাধুলা করা যেত না। পৌরসভার বাসিন্দা ফারহানা বলেন, সন্তানরা প্রায়ই পার্কে যাওয়ার বায়না করত। কিন্তু একসময় পার্কটির বেহাল অবস্থা দেখে সন্তানদের আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এতে শিশুরা ধীরে ধীরে মুঠোফোনে বেশি সময় কাটাতে শুরু করে। পার্কটি আবার চালু হওয়ায় আমার মতো অনেক অভিভাবকই খুশি। এখন শিশুদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের পরও রায়পুরে ৩ বছর ৩ মাস একই কর্মস্থলে নকিব