Dhaka ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩ ধুনটে ড্রেন নির্মাণকাজে মজুরি ও সরঞ্জাম আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ​ কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী মেয়ের গহনা চুরির অভিযোগে আটক 2 ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রাজনগরে ভূমি অফিসের সামনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩

মোঃ রাসেল মিয়া,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার উড়ালসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোনাবাড়ী এলাকা থেকে একই পরিবারের তিনজন মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত,

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর মিলল মৃত ইয়াছিনের লাশ।।
Tag :
জনপ্রিয় পোস্ট

নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩

আপডেটের সময়: ০৭:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মোঃ রাসেল মিয়া,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার উড়ালসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোনাবাড়ী এলাকা থেকে একই পরিবারের তিনজন মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন: নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ বিভিন্ন স্থানে বিএনপি-যুবদল, ছাত্রদল , শ্রমিকদল তাঁতীদল ও কৃষকদলের অবস্থান