Dhaka ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায় আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১) শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জের জিনজিরা হাফেজ রোডস্থ হংকং পার্টি সেন্টারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)’। বুধবার (১১ই নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিশ্রুতিশীল রন্ধনশিল্পীরা তাদের নিজ নিজ সুস্বাদু ও নান্দনিক রেসিপি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত: বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ​

এবারের প্রতিযোগিতায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সমন্বয়ে প্রচার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই, দৈনিক আজকের জনবাণী ও দৈনিক বাংলা নবকণ্ঠসহ একাধিক প্রথম সারির গণমাধ্যম। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনের সচিত্র সংবাদ গুরুত্বের সাথে কভার করেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি ‎ ‎

​প্রতিযোগিতার মূল পর্বে আমন্ত্রিত অভিজ্ঞ বিচারকমণ্ডলী প্রতিযোগীদের প্রস্তুতকৃত নানা পদের খাবারের স্বাদ, গুণগত মান এবং শৈল্পিক পরিবেশনা অত্যন্ত নিবিড়ভাবে মূল্যায়ন করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং রন্ধনশিল্পীদের রান্নার এই প্রতিভাকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক সাধুবাদ জানান।
​

আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় রন্ধনশিল্পীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং রন্ধনশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই চমৎকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় রন্ধনশিল্পীদের এক মনোমুগ্ধকর মিলনমেলা বসে এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর রূপ লাভ করে।

আরও পড়ুনঃ  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: শিল্পাঞ্চল ও সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর সতর্কতার নির্দেশ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন

কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)

আপডেটের সময়: ০৪:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জের জিনজিরা হাফেজ রোডস্থ হংকং পার্টি সেন্টারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)’। বুধবার (১১ই নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিশ্রুতিশীল রন্ধনশিল্পীরা তাদের নিজ নিজ সুস্বাদু ও নান্দনিক রেসিপি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​

আরও পড়ুনঃ  কালিগঞ্জ থেকে শুভাঢ্যা পর্যন্ত খালের সংস্কারে প্রাণ ফিরছে কেরানীগঞ্জে: এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার

এবারের প্রতিযোগিতায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সমন্বয়ে প্রচার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই, দৈনিক আজকের জনবাণী ও দৈনিক বাংলা নবকণ্ঠসহ একাধিক প্রথম সারির গণমাধ্যম। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনের সচিত্র সংবাদ গুরুত্বের সাথে কভার করেন।

আরও পড়ুনঃ  সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান