Dhaka ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‘চিরন্তন যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকিতে মার্কিন-ইরান সংঘাত ধুনট পৌর এলাকায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ​ পলাশবাড়ীতে সারের কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে সার বিতরণ, স্বস্তিতে কৃষক ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: শিল্পাঞ্চল ও সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর সতর্কতার নির্দেশ ​ বগুড়ার ধুনটে আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ​ ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের দুই মাস, লক্ষ্মীপুরে তিন বছরের বেশি কর্মরতদের বদলির দাবি রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়

লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানার বিশেষ অভিযানে মাদক আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাধারী পলাতক আসামি মো. আজগর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রাম থেকে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আজগর আলী লালপুর উপজেলার গোপালপুর কালুপাড়া এলাকার মো. আ. জলিলের ছেলে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জিএম সিরাজ

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) ধারায় লালপুর থানায় রুজু হওয়া মামলা নং-৩০ (তারিখ: ৩০/১১/২০১৫ খ্রিঃ, জিআর নং-২৭১/১৪, এসসি মামলা নং-২০০/২০১৬) এর বিচারকার্য শেষে নাটোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত আসামির উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তাকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকেই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন

লালপুর থানার পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেটের সময়: ০৫:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানার বিশেষ অভিযানে মাদক আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাধারী পলাতক আসামি মো. আজগর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রাম থেকে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আজগর আলী লালপুর উপজেলার গোপালপুর কালুপাড়া এলাকার মো. আ. জলিলের ছেলে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জিএম সিরাজ

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) ধারায় লালপুর থানায় রুজু হওয়া মামলা নং-৩০ (তারিখ: ৩০/১১/২০১৫ খ্রিঃ, জিআর নং-২৭১/১৪, এসসি মামলা নং-২০০/২০১৬) এর বিচারকার্য শেষে নাটোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত আসামির উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তাকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকেই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

আরও পড়ুনঃ  লালপুর বাজার মোড় যানজট ও দখলমুক্ত রাখতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

লালপুর থানার পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়