Dhaka ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি। মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে পরিচালিত যৌথ অভিযানে লাইসেন্সবিহীন দুটি ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চুল্লি, কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস এবং দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মেসার্স একতা ব্রিকস ও মেসার্স মা ব্রিকস ম্যানু-১ নামের লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। এ ছাড়া ভাটায় মজুত থাকা কাঁচা ইট এবং ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

অভিযানে ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ

আপডেটের সময়: ০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে পরিচালিত যৌথ অভিযানে লাইসেন্সবিহীন দুটি ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চুল্লি, কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস এবং দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মেসার্স একতা ব্রিকস ও মেসার্স মা ব্রিকস ম্যানু-১ নামের লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। এ ছাড়া ভাটায় মজুত থাকা কাঁচা ইট এবং ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার

 

অভিযানে ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড