
সোহেল হাওলাদার,শরীয়তপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শরীয়তপুর পৌরসভা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের নেতৃত্বে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরুদ্দিন কালু, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস এম ফয়সাল এবং কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, বিএম হারুনঅররশিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিতে অংশগ্রহণকারীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবেদকের নাম 



















