Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হ্যাকার রাকিব পুলিশের জালে আটক কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর চাকলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দূর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।

আরও পড়ুনঃ  ‎সাভারে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল শনিবার সকালে আলমপুর চাকলা গ্রামের লিটন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর চাকলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দূর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলে এখনও চলে ঘোড়ার গাড়ি