
মোহাম্মদ ইয়াসিন:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(১লা অক্টোবর)সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে গতকাল সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের মডেল থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর এ অভিযান পরিচালনা করে। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ একটি দল সাভার মডেল থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে বেদেপাড়া এলাকার মো. রায়হান (২০), মিরাজুল ইসলাম (২২), রাজিব ইসলাম (২৬) ও মো. পারভেজ (২৩)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ছাড়া মাদক বিক্রির কাজে পরিবহন হিসেবে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় মো. অমিত হাসান মোল্লা (২৪) নামে আরও একজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে তার পিসি/পিআর পর্যালোচনা করে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়
প্রতিবেদকের নাম 
















