
শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়ন পরিষদ ভবনে থাকা ইউনিয়ন ভূমি অফিস ও পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালা ও লোহার গ্রিল ভেঙে ভূমি তথ্য সেবা কেন্দ্রে ব্যবহৃত একটি অল-ইন-ওয়ান কম্পিউটার ও ইউনিয়ন পরিষদের একটি HP ল্যাপটপ নিয়ে গেছে। দুটি ডিভাইসের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিকেলে অফিস বন্ধ হওয়ার পর থেকে ৪ অক্টোবর সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটে। রোববার (৪ অক্টোবর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিস খুলতে গিয়ে জানালা ভাঙা দেখতে পান এবং ভেতরে প্রবেশ করে ডিভাইস দুটি অনুপস্থিত দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া ডিভাইস উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ জানায়, পরিষদের নিরাপত্তায় থাকা গ্রাম পুলিশদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা চুরির ঘটনা টের পাননি বলে জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















