
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের মাঝে ১৬ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং কর্মপরিবেশে শান্তি বজায় রাখার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়। ৭ সেপ্টেম্বর ( সোমবার) বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বোনাসের চেক হস্তান্তর করা হয়। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখার তালিকাভুক্ত সর্বমোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। জনপ্রতি ২৫,০০০ টাকা করে প্রদত্ত এই বোনাসের সমুদয় অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়।
অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসার, উপ-সচিব (সমন্বয়) ও ওয়েলফেয়ার অফিসারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বোনাসের চেক তুলে দেন।
প্রতিবেদকের নাম 



















