Dhaka ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী – বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর
রংপুরের তারাগঞ্জে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর (দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত মিলন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাঠগাড়ী (পাইকারপাড়া) গ্রামের কুদরুতের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মানিক মাস্টারের বসতবাড়ীর পূর্ব পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন হিসেবে মিলন মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ১০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে রাহুল গ্রুপের ভ্রাম্যমাণ ‘টেস্ট অন হুইলস’ ক্যাম্পেইন: ক্রেতাদের উপচে পড়া ভিড়

​বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  মাটিন্দর ইউনিয়নে শুরু হলো খাদ্যবান্ধব চাল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর
রংপুরের তারাগঞ্জে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর (দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত মিলন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাঠগাড়ী (পাইকারপাড়া) গ্রামের কুদরুতের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মানিক মাস্টারের বসতবাড়ীর পূর্ব পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন হিসেবে মিলন মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ১০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মাটিন্দর ইউনিয়নে শুরু হলো খাদ্যবান্ধব চাল বিতরণ

​বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন