Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

তিন পার্বত্য জেলা পরিষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬১ সময় দেখুন

​মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো: পার্বত্য চট্টগ্রামের তিন প্রশাসনিক জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে নতুন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করেছে সরকার। গতকাল ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা পৃথক ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন পরিষদগুলোকে বাতিল করে নতুন এই পরিষদ কার্যকর করা হয়েছে। ​সংশ্লিষ্ট আইন ও সংশোধনী আইনের অর্পিত ক্ষমতাবলে সরকার প্রতিটি জেলা পরিষদে ১ জন চেয়ারম্যান এবং ১৪ জন সদস্যসহ মোট ১৫ জন করে তিন জেলায় সর্বমোট ৪৫ জন প্রতিনিধিকে অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন নেতৃত্বের জন্য নিয়োগ প্রদান করেছে।

আরও পড়ুনঃ  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন জেলার নতুন পরিষদ: ​বান্দরবান পার্বত্য জেলা পরিষদ: সাবেক সংসদ সদস্য মাম্যাচিংকে চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন চনুমং মারমা, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা এবং কাজী নিরুতাজ বেগম। ​রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ: জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে (দীপু) চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ এবং চন্দ্রা চাকমা।

আরও পড়ুনঃ  পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ: ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন এম এন আবছার, ক্ষেত্র মোহন ত্রিপুরা, আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, খনি রঞ্জন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাহমিনা সিরাজ সীমা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, দেব রানী চাকমা, রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী এবং ক্যরী মগ। নতুন এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের পর থেকেই পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তিন পার্বত্য জেলার নতুন চেয়ারম্যান ও সদস্যদের রাজনৈতিক পরিচয়, স্থানীয় জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা এবং তাঁদের হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক গতিশীলতা ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে কী ধরনের পরিবর্তন আসে—সেদিকেই এখন নজর রাখছেন সংশ্লিষ্ট ও স্থানীয় সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী

তিন পার্বত্য জেলা পরিষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন

আপডেটের সময়: ০৩:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

​মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো: পার্বত্য চট্টগ্রামের তিন প্রশাসনিক জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে নতুন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করেছে সরকার। গতকাল ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা পৃথক ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন পরিষদগুলোকে বাতিল করে নতুন এই পরিষদ কার্যকর করা হয়েছে। ​সংশ্লিষ্ট আইন ও সংশোধনী আইনের অর্পিত ক্ষমতাবলে সরকার প্রতিটি জেলা পরিষদে ১ জন চেয়ারম্যান এবং ১৪ জন সদস্যসহ মোট ১৫ জন করে তিন জেলায় সর্বমোট ৪৫ জন প্রতিনিধিকে অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন নেতৃত্বের জন্য নিয়োগ প্রদান করেছে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

তিন জেলার নতুন পরিষদ: ​বান্দরবান পার্বত্য জেলা পরিষদ: সাবেক সংসদ সদস্য মাম্যাচিংকে চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন চনুমং মারমা, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা এবং কাজী নিরুতাজ বেগম। ​রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ: জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে (দীপু) চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ এবং চন্দ্রা চাকমা।

আরও পড়ুনঃ  বরিশালের আগৈলঝাড়ায় বর্ষার শাপলায় কৃষকের মুখে হাসি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ: ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে গঠিত ১৪ জনের সদস্য কমিটিতে রয়েছেন এম এন আবছার, ক্ষেত্র মোহন ত্রিপুরা, আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, খনি রঞ্জন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাহমিনা সিরাজ সীমা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, দেব রানী চাকমা, রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী এবং ক্যরী মগ। নতুন এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের পর থেকেই পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তিন পার্বত্য জেলার নতুন চেয়ারম্যান ও সদস্যদের রাজনৈতিক পরিচয়, স্থানীয় জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা এবং তাঁদের হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক গতিশীলতা ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে কী ধরনের পরিবর্তন আসে—সেদিকেই এখন নজর রাখছেন সংশ্লিষ্ট ও স্থানীয় সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে