Dhaka ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, নীলফামারীতে র‍্যালি

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়, পৌর মার্কেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে পৌর মার্কেটের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। র‍্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপির মূল ভিত্তি। তাই বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আরও পড়ুনঃ  বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, নীলফামারীতে র‍্যালি

আপডেটের সময়: ০৪:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়, পৌর মার্কেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে পৌর মার্কেটের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। র‍্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপির মূল ভিত্তি। তাই বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আরও পড়ুনঃ  জামালপুর সিভিল সার্জনের সাথে, দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ ও পত্রিকার কপি প্রদান....