Dhaka ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

রানীগঞ্জ ইসলামিক মিশনে চলছে অপচিকিৎসা: ফার্মাসিস্ট দিচ্ছেন প্রেসক্রিপশন,পরিচ্ছন্নতাকর্মীর হাতে মিলছে ঔষধ

মোঃ রমজান আলী আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন ইসলামিক মিশন হাসপাতালে চিকিৎসার নামে চলছে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থ্যঝুঁকি। অভিজ্ঞ ডাক্তার বা মেডিকেল অফিসার নেই দীর্ঘ ০৩ বছর যাবৎ মেডিকেল অদ্য ১৯/০৮/২০২৬ ইং তারিখে মেডিকেল অফিসারের অনুপস্থিতিতে খোদ ফার্মাসিস্ট রোগী দেখে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লিখছেন এবং পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে রোগীদের ঔষুধ বিতরণ করা হচ্ছে। ঘটনাস্থলের চিত্র
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজার সংলগ্ন এই ইসলামিক মিশনে প্রতিদিন আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তবে নিয়মিত কোনো ডাক্তার না থাকায় সেন্টারের ফার্মাসিস্ট নিজেকে চিকিৎসকের ভূমিকায় দাঁড় করিয়েছেন। সাধারণ ডায়রিয়া, জ্বর, থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা ও প্রেসক্রিপশন লেখার কাজ করছেন তিনি নিজেই।

আরও পড়ুনঃ  দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি

আরও আশঙ্কাজনক বিষয় হলো, ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন দেখে রোগীদের হাতে ভুল বা সঠিক ওষুধ তুলে দিচ্ছেন একজন পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার)। ওষুধ প্রদানের ক্ষেত্রে যেসব সাধারণ নিয়ম বা সতর্কতা মেনে চলা প্রয়োজন, তার কোনোটাই মানা হচ্ছে না।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ চিকিৎসা নিতে আসা একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, “এখানে ভালো কোনো ডাক্তার বসেন না। ফার্মাসিস্ট নিজেই খাতা-কলম নিয়ে বসে প্রেসক্রিপশন করেন। আর ওষুধ দেওয়ার টেবিলে যিনি বসেন, তিনি মূলত এই সেন্টারের ঝাড়ুদার। ভুল ওষুধ খেয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই ধরনের অনিয়ম শুধু চিকিৎসা সেবার নিয়মকানুন লঙ্ঘনই নয়, বরং সাধারণ ও দরিদ্র মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নামান্তর। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম তোয়াক্কা না করে চালানো এই অপচিকিৎসা বন্ধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু হস্তক্ষেপ ও জরুরি তদন্তের জোরালো দাবি জানিয়েছেন রানীগঞ্জ এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ  চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রানীগঞ্জ ইসলামিক মিশনে চলছে অপচিকিৎসা: ফার্মাসিস্ট দিচ্ছেন প্রেসক্রিপশন,পরিচ্ছন্নতাকর্মীর হাতে মিলছে ঔষধ

আপডেটের সময়: ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন ইসলামিক মিশন হাসপাতালে চিকিৎসার নামে চলছে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থ্যঝুঁকি। অভিজ্ঞ ডাক্তার বা মেডিকেল অফিসার নেই দীর্ঘ ০৩ বছর যাবৎ মেডিকেল অদ্য ১৯/০৮/২০২৬ ইং তারিখে মেডিকেল অফিসারের অনুপস্থিতিতে খোদ ফার্মাসিস্ট রোগী দেখে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লিখছেন এবং পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে রোগীদের ঔষুধ বিতরণ করা হচ্ছে। ঘটনাস্থলের চিত্র
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজার সংলগ্ন এই ইসলামিক মিশনে প্রতিদিন আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তবে নিয়মিত কোনো ডাক্তার না থাকায় সেন্টারের ফার্মাসিস্ট নিজেকে চিকিৎসকের ভূমিকায় দাঁড় করিয়েছেন। সাধারণ ডায়রিয়া, জ্বর, থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা ও প্রেসক্রিপশন লেখার কাজ করছেন তিনি নিজেই।

আরও পড়ুনঃ  দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি

আরও আশঙ্কাজনক বিষয় হলো, ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন দেখে রোগীদের হাতে ভুল বা সঠিক ওষুধ তুলে দিচ্ছেন একজন পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার)। ওষুধ প্রদানের ক্ষেত্রে যেসব সাধারণ নিয়ম বা সতর্কতা মেনে চলা প্রয়োজন, তার কোনোটাই মানা হচ্ছে না।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ চিকিৎসা নিতে আসা একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, “এখানে ভালো কোনো ডাক্তার বসেন না। ফার্মাসিস্ট নিজেই খাতা-কলম নিয়ে বসে প্রেসক্রিপশন করেন। আর ওষুধ দেওয়ার টেবিলে যিনি বসেন, তিনি মূলত এই সেন্টারের ঝাড়ুদার। ভুল ওষুধ খেয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই ধরনের অনিয়ম শুধু চিকিৎসা সেবার নিয়মকানুন লঙ্ঘনই নয়, বরং সাধারণ ও দরিদ্র মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নামান্তর। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম তোয়াক্কা না করে চালানো এই অপচিকিৎসা বন্ধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু হস্তক্ষেপ ও জরুরি তদন্তের জোরালো দাবি জানিয়েছেন রানীগঞ্জ এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে "দৈনিক আজকের জনবাণী" প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ