Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয় ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির

আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। আজ বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূইয়া লিখেছেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এসময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা জাহান মিতুসহ অন্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তাতেও বৃষ্টিতে ভিজে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে জেলা যুবদলও একই দিনে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয়

আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

আপডেটের সময়: ০৯:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। আজ বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূইয়া লিখেছেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এসময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা জাহান মিতুসহ অন্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা

পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তাতেও বৃষ্টিতে ভিজে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে জেলা যুবদলও একই দিনে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম