
নাগেশ্বরী প্রতিনিধি, মো:মনিরুজ্জামান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব গোলাম মোর্শেদ। তরুণ সমাজকে দক্ষ, উৎপাদনমুখী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার নতুন অঙ্গীকার নিয়ে তাঁর এই পথচলা শুরু হলো। দায়িত্ব গ্রহণকালে তিনি উপজেলার যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ বৃদ্ধি এবং যুব ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, “উপজেলার বিশাল যুবশক্তিকে কার্যকর সম্পদে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর বদ্ধপরিকর। তরুণরা যেন নিজ নিজ ক্ষেত্রে সফল উদ্যোক্তা হতে পারে, সে লক্ষ্যেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
এদিকে, নতুন কর্মকর্তা হিসেবে তাঁর যোগদানে স্থানীয় সুশীল সমাজ, সংবাদকর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে নাগেশ্বরীর যুব উদ্যোক্তারা নতুন দিগন্তের দিশা পাবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তরুণরা
প্রতিবেদকের নাম 



















