Dhaka ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রনোদনার চারা, জৈব সার ও বাঁশের খুটি বিতরণ যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী নলছিটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: আসন্ন ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রাকে সামনে রেখে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার পুরাতন রাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রার রুট, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ, জনসমাগম ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল জনপদ। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। রথযাত্রা উৎসবও সেই সম্প্রীতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব

তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আয়োজকদের সমন্বয়ের মাধ্যমে উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সকলের প্রতি শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান। সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। তারা বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান পার্বত্য জেলা আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছর ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। দেশব্যাপী এ উৎসবকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কর্মশালা
Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী

আপডেটের সময়: ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: আসন্ন ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রাকে সামনে রেখে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার পুরাতন রাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রার রুট, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ, জনসমাগম ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল জনপদ। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। রথযাত্রা উৎসবও সেই সম্প্রীতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বন্যার শুরু থেকেই দুর্গত মানুষের পাশে ডা. আসিফুল হক, সহায়তা পেল ১২০০ পরিবার

তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আয়োজকদের সমন্বয়ের মাধ্যমে উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সকলের প্রতি শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান। সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। তারা বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান পার্বত্য জেলা আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছর ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। দেশব্যাপী এ উৎসবকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  ক্যান্সারে আক্রান্ত তানিয়া বেগমের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন