Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তিঃ- সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস: কদমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৯ সময় দেখুন

খাগড়াছড়ি প্রতিনিধি:

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ শুকনাছড়ি ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কটি শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের পথ। সড়কটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি পুন:নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ নামের এক যুবক গ্রেফতার

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুকনাছড়ি সড়কটি সম্পূর্ণ ভেঙে গেছে। খবর পাওয়ার পর আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কারণ এখনো ছড়ায় তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা যাচ্ছে না। বিষয়টি জেলা এলজিইডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছবি ও ভিডিওসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি পুনঃসংস্কার করা যায়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার
Tag :
জনপ্রিয় পোস্ট

হারানো বিজ্ঞপ্তিঃ-

পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক

আপডেটের সময়: ০৬:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি:

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ শুকনাছড়ি ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কটি শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের পথ। সড়কটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি পুন:নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ​কেরানীগঞ্জের মডেল টাউনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা: ড্রেন নির্মাণকালে হেলে পড়ল বিদ্যুতের খুঁটি