
মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার জিআর নং-১৬৩/২১ (বাঘা)-এ আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রাকিব (২৮)-কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক মামলার পরোয়ানাভুক্ত পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে মিলন হোসেন, মিলিকবাঘা (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকার নইমুদ্দিনের ছেলে মো. জালাম (৫২), বাঘা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আয়েব উদ্দিনের ছেলে মো. বাবুল হোসেন,
বাউসা মিয়াপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মিলন মিয়া এবং পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. বজলুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আলতাব হোসেন এবং একই ইউনিয়নের আটঘড়ি গ্রামের শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
প্রতিবেদকের নাম 

















