Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঘা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ চকরিয়া-বেতুয়াবাজার সড়কে সংঘবদ্ধ চুরি ডাকাতির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বাঁশখালীতে যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘যুবক যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার জলদী মিয়ার বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

আরও পড়ুনঃ  তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন?

বক্তব্যে তিনি বলেন, মাদক, ইয়াবা এবং অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে দেশে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ বিষয়ে শিগগিরই জাতীয় সংসদে আইন প্রণয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ যুবশক্তিই আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম চালিকাশক্তি। তাই তরুণদের মাদক ও জুয়ার বিরুদ্ধে আরও সচেতন ও সোচ্চার হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে প্রশাসন মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি তাদের প্রশংসা করেন এবং এ আন্দোলনে যুবসমাজকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আগামীকাল ‌ আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, মাদক নির্মূলে কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁশখালীতে মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ​লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ এবং সমাজকল্যাণ সম্পাদক সৈয়্যদ মরতুজা আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন।

সমাবেশে যুবনেতা তারেক চৌধুরী, গাজী কামরান, কফিল উদ্দীন, অ্যাডভোকেট ইয়াছিন, মুহাম্মদ হাসান, এনামুল হক রাহাত, মাহফুজুর রহমান, এইচ এম ছগির সিকদার, ইসমাইল আযাদ, রাশেদ আকবর, মিনহাজ উদ্দীন, নুরুল কাদের রানা, সায়েম সিদ্দিক, ইমাম হোসাইনসহ উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালীতে যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপডেটের সময়: ০৪:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘যুবক যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার জলদী মিয়ার বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

আরও পড়ুনঃ  লামায় পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাই: রিসোর্ট ম্যানেজারসহ ২ আসামি কারাগারে

বক্তব্যে তিনি বলেন, মাদক, ইয়াবা এবং অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে দেশে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ বিষয়ে শিগগিরই জাতীয় সংসদে আইন প্রণয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ যুবশক্তিই আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম চালিকাশক্তি। তাই তরুণদের মাদক ও জুয়ার বিরুদ্ধে আরও সচেতন ও সোচ্চার হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে প্রশাসন মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি তাদের প্রশংসা করেন এবং এ আন্দোলনে যুবসমাজকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন?

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, মাদক নির্মূলে কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁশখালীতে মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে রাতভর মোবাইল কোর্ট: মাদকাসক্তের এক বছর কারাদণ্ড, জুয়ার আসর উচ্ছেদ