
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুল বর্ষঃ ২০২৬-২০২৭ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । এরই ধারাবাহিকতায় ২-৪ জুলাই/২৬ পর্যন্ত ৩ দিনব্যপী নজরুল বর্ষ: ২০২৬-২০২৭। জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভা ও নজরুল বর্ষ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলা খরকা হলরুমে সরাসরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের চিত্র উপভোগ করে অতিথি সহ উপস্থিত সূধীবৃন্দ।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। এ সময় মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, মডেল থানার ওসি স্নেহাশিষ রায়, প্রাণিসম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপি সেক্রেটারি খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বীরমুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ:২০২৬-২০২৭ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংস্কৃতিক ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 


















