Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র মোংলায় মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২ ভাঙ্গাকুয়াকাটা ৬ লেন প্রকল্পে বাজেট বরাদ্দের দাবি আলালের

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

মোঃ সৈয়দ মিয়া (চট্টগ্রাম ব্যুরো)

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৭ জুন) পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  কুলাউড়া কাদিপুরে শুরু হলো ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।”

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, “যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।”

আরও পড়ুনঃ  ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা

পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

আরও পড়ুনঃ  দিনাজপুরে আন্তর্জাতিক মা,দ'কবিরো'ধী দিবস উদযাপন : র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কলেজের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয় পোস্ট

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেটের সময়: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (চট্টগ্রাম ব্যুরো)

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৭ জুন) পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  আব্দুল মুকিত (লন্ডনী)-এর সঙ্গে টিম জার্নালিস্টের মতবিনিময় সভা শুক্রবার

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।”

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, “যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।”

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত