
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং মাইক্রোফাইন্যান্স এর যৌথ উদ্যোগে ‘স্বপ্নসারথি’ কিশোরীদের মাঝে ৩০ দিন বয়সের হাঁস-৪০ দিন বয়সের মুরগি বিতরণ ও নগদ হাঁস প্রাপ্ত কিশোরীদের ২৫০০ মুরগি প্রাপ্ত কিশোরীদের ২৩৫০ নগদ টাকা এবং প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) কাউনিয়া ব্র্যাক অফিসে কিশোরীদের অভিভাবক-সহ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার রিপন কুমার কাউনিয়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাহাজাহান, উপজেলা অ্যাকাউন্টস ম্যানেজার দীপক কুমার রায়, অফিসার মোছাঃ শাপলা আক্তার, কমিউনিটি অর্গানাইজার মোছা. আমেনা খাতুন, এ সময় বিতরণকৃত কিশোরীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদ কাউনিয়া উপজেলা প্রতিনিধি জহির রায়হান
কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে হাঁস-মুরগি পালন করে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ কিশোরী ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।
প্রতিবেদকের নাম 


















