Dhaka ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

কাউনিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রগ্রামের আওতায় দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হারাগাছ ইউনিয়ন জামায়াত নেতা আইনুল হক। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। এছাড়াও আরো বক্তব্য রাখেন পার্টনার কর্মসূচির রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় ও রংপুর অঞ্চলের প্রশিক্ষণ অফিসার মো. এনামুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মূশতারী, উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপি নেতা জুয়েল রানা। কংগ্রেসে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (GAP) বা আধুনিক, নিরাপদ ও টেকসই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো খোরপোশ কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

দিনব্যাপী এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং উত্তম কৃষি চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। কংগ্রেস উপলক্ষে কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও উত্তম কৃষি চর্চা বিষয়ক বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম ও কৃষকদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারা কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রোগ প্রতিরোধে সচেতনতা, সুস্থ জীবনের নিশ্চয়তা মশারির ছায়ায় নিরাপদ পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

কাউনিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রগ্রামের আওতায় দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হারাগাছ ইউনিয়ন জামায়াত নেতা আইনুল হক। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। এছাড়াও আরো বক্তব্য রাখেন পার্টনার কর্মসূচির রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় ও রংপুর অঞ্চলের প্রশিক্ষণ অফিসার মো. এনামুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মূশতারী, উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপি নেতা জুয়েল রানা। কংগ্রেসে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (GAP) বা আধুনিক, নিরাপদ ও টেকসই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো খোরপোশ কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব জামায়াত-বিএনপি, মাঠে নেই আওয়ামী লীগ