Dhaka ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী দেবিদ্বারে রাস্তার মাঝে বাস পার্কিং: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা মাগুরা শ্রীপুরের সব্দালপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টা: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন আইএমইআই পরিবর্তনের মেশিন ও ল্যাপটপসহ ১৫৭টি মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫ জন লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা আব্দুল মুকিত (লন্ডনী)-এর সঙ্গে টিম জার্নালিস্টের মতবিনিময় সভা শুক্রবার

কোটি টাকার সেতু দাঁড়িয়ে, নেই সংযোগ সড়ক: হাজারো মানুষের দুর্ভোগ চরমে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৫ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত একটি সেতু জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সেতুর মূল অবকাঠামো নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না। ফলে সেতুটি সাধারণ মানুষের জন্য আশীর্বাদের পরিবর্তে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনসাধারণের যাতায়াত সহজ করার লক্ষ্যে সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে প্রয়োজনীয় সংযোগ সড়ক (কানেক্টিং রোড) নেই। সেতুটির দুই প্রান্ত কাঁচা ও উঁচু-নিচু হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন এই এলাকায় যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না, যা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে সেতুটির দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ না করলে নির্মিত এই অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হয়েই পড়ে থাকবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পরিবর্তে অচল হয়ে পড়বে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার শাখার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন, “প্রথম পর্যায়ে সেতুর উভয় পাশে রাস্তার জমি সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যার ফলে সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা করছি খুব দ্রুতই সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু হবে।”
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

আরও পড়ুনঃ  প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টা: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী

কোটি টাকার সেতু দাঁড়িয়ে, নেই সংযোগ সড়ক: হাজারো মানুষের দুর্ভোগ চরমে

আপডেটের সময়: ১২:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত একটি সেতু জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সেতুর মূল অবকাঠামো নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না। ফলে সেতুটি সাধারণ মানুষের জন্য আশীর্বাদের পরিবর্তে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনসাধারণের যাতায়াত সহজ করার লক্ষ্যে সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে প্রয়োজনীয় সংযোগ সড়ক (কানেক্টিং রোড) নেই। সেতুটির দুই প্রান্ত কাঁচা ও উঁচু-নিচু হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন এই এলাকায় যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না, যা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে সেতুটির দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ না করলে নির্মিত এই অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হয়েই পড়ে থাকবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পরিবর্তে অচল হয়ে পড়বে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার শাখার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন, “প্রথম পর্যায়ে সেতুর উভয় পাশে রাস্তার জমি সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যার ফলে সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা করছি খুব দ্রুতই সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু হবে।”
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

আরও পড়ুনঃ  মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে