Dhaka ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র অসহায় ও কর্মজীবী মানুষের ফ্রি চিকিৎসক সেবায় ওয়াল্টন প্লাজা মোংলায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কর্তৃপক্ষ অভিযানে জব্দকৃত বিভিন্ন অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা মালামাল ধ্বংস করা হয়েছে। ২৪ শে জুন বুধবার সকাল ১০ টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার অধীন বাদপুৃঁইয়া এলাকায় একটি জনবসতিহীন স্থানে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। নওগাঁ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ধ্বংস কার্যক্রমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ও বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ পন্য সামগ্রী ধ্বংস করা হয়। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পন্যসহ অন্যান্য জব্দকৃত মালামাল ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা ম্যাম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মালামাল ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি নজিপুর পৌরসভার ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

কাস্টমস কর্তৃপক্ষ জানায়,রাজস্ব সুরক্ষা এবং অবৈধ পন্যের বাজারজাতকরণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তাঁরা জানান। এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য দেন যে, সরকারের রাজস্ব সুরক্ষা এবং জনস্বার্থে অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা পন্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী জব্দকৃত এসব মালামাল ধ্বংস করা হয়েছে। অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে প্রশাসন সব সময় কঠোর হস্তে দমন করবে। সকলকে আইন মেনে ব্যবসা বাণিজ্য পরিচালনার করার আহ্বান জানান। সচেতন মহলের ব্যক্তিরা বলেন, অবৈধ শুল্ক ফাঁকি দিয়ে দেশের প্রবেশ করা পণ্য বাজারে ছড়িয়ে পড়লে এদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব হারায়,অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। তাই এ ধরনের জব্দকৃত মালামাল ধ্বংসের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পন্যের বেচাকেনা কমবে এবং বাজারে ভেজাল নিম্নমানের পন্যের বিস্তার রোধ হবে। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন ব্যবস্থার মাধ্যমে অবৈধ ব্যবসা সম্পূর্ণ রূপে বন্ধের দাবি জান।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব জামায়াত-বিএনপি, মাঠে নেই আওয়ামী লীগ
Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস

আপডেটের সময়: ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কর্তৃপক্ষ অভিযানে জব্দকৃত বিভিন্ন অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা মালামাল ধ্বংস করা হয়েছে। ২৪ শে জুন বুধবার সকাল ১০ টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার অধীন বাদপুৃঁইয়া এলাকায় একটি জনবসতিহীন স্থানে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। নওগাঁ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ধ্বংস কার্যক্রমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ও বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ পন্য সামগ্রী ধ্বংস করা হয়। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পন্যসহ অন্যান্য জব্দকৃত মালামাল ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা ম্যাম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মালামাল ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি নজিপুর পৌরসভার ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  WHRCRS-এর প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হলেন অ্যাডভোকেট ছরোয়ার মিয়া, নতুন কমিটি গঠন

কাস্টমস কর্তৃপক্ষ জানায়,রাজস্ব সুরক্ষা এবং অবৈধ পন্যের বাজারজাতকরণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তাঁরা জানান। এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য দেন যে, সরকারের রাজস্ব সুরক্ষা এবং জনস্বার্থে অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা পন্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী জব্দকৃত এসব মালামাল ধ্বংস করা হয়েছে। অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে প্রশাসন সব সময় কঠোর হস্তে দমন করবে। সকলকে আইন মেনে ব্যবসা বাণিজ্য পরিচালনার করার আহ্বান জানান। সচেতন মহলের ব্যক্তিরা বলেন, অবৈধ শুল্ক ফাঁকি দিয়ে দেশের প্রবেশ করা পণ্য বাজারে ছড়িয়ে পড়লে এদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব হারায়,অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। তাই এ ধরনের জব্দকৃত মালামাল ধ্বংসের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পন্যের বেচাকেনা কমবে এবং বাজারে ভেজাল নিম্নমানের পন্যের বিস্তার রোধ হবে। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন ব্যবস্থার মাধ্যমে অবৈধ ব্যবসা সম্পূর্ণ রূপে বন্ধের দাবি জান।

আরও পড়ুনঃ  শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা