Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র অসহায় ও কর্মজীবী মানুষের ফ্রি চিকিৎসক সেবায় ওয়াল্টন প্লাজা মোংলায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

ফুলেল সংবর্ধনায় বিদায়, ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন প্রধান শিক্ষক

মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ

দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে এক প্রধান শিক্ষককে। ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আবেগঘন উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময়।

মঙ্গলবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া অসীম কুমার মণ্ডলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে এ আয়োজন করেন বিদ্যালয় পরিবার ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  এসজেডএইচ এম ট্রাস্টের ৪২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। বিদায়ের ক্ষণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসীম কুমার মণ্ডল। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকতা জীবনের স্মৃতিগুলো তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

সাবেক শিক্ষার্থীরা জানান, অসীম কুমার মণ্ডল শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনেরও অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর অবসর বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

আরও পড়ুনঃ  ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, কর্মজীবনে তিনি একজন দক্ষ শিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব। এছাড়াও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফুলেল সংবর্ধনায় বিদায়, ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন প্রধান শিক্ষক

আপডেটের সময়: ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬