Dhaka ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা: ঘাতক আবু তাহেরের মৃত্যুদণ্ড ২৩ জুন ঘিরে ঢাকা নিরাপত্তার চাদরে: ডিএমপির নজিরবিহীন সতর্কতা কুলাউড়ায় আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম। তারাগঞ্জে অপপ্রচার ও ‘ডিআইএস-ইনফরমেশন’ রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত পুষ্টি, উদ্যোক্তা ও কৃষি উন্নয়নে জলঢাকায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টক অব দ্য টাউন রোয়াংছড়ির পিআইও মিলটন দস্তিদার: অনিয়ম ও দুর্নীতির রাজত্ব কায়েমের অভিযোগ মাদারগঞ্জের আ. লীগের ১২ জন নেতাকর্মীদের, জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া আজ রাত ১১টার আর্জেন্টিনা ম্যাচে উত্তাল পত্নীতলা, ট্রলে মেতেছে আর্জেন্টিনা-ব্রাজিলের ভক্তরা

জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন

মোঃ সৈয়দ মিয়া, (চট্টগ্রাম ব্যুরো)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়া এলাকার তরুণ সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তাঁর ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ পৃথকভাবে প্রত্যয়নপত্র প্রদান করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়ার মোশাররফ আলী তালুকদার বাড়ির বাসিন্দা মুহাম্মদ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল ও মানবিক সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, নিজাম উদ্দিন দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ফুটপাত দখলমুক্তকরণ, মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সমাজকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করছেন।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী সড়ক উপ-বিভাগের প্রত্যয়নপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিজাম উদ্দিন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে ছিল ফুটপাত প্রশস্তকরণ, ফুটপাতে মাটি ভরাট, জলাবদ্ধতা নিরসনে নালা খনন ও পরিষ্কার, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, বিদ্যুতের খুঁটি স্থানান্তরে সহায়তা, সড়কের পাশের মাটির বাঁধ নির্মাণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

আরও পড়ুনঃ  দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর

স্থানীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র সরকারি উন্নয়ন কার্যক্রমেই নয়, বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতি, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগেও নিজাম উদ্দিন নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সহযোগিতামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় উপস্থিতি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবী তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজাম উদ্দিনের মতো সমাজসচেতন ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করে তুলছে এবং নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করছে।

আরও পড়ুনঃ  তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল

স্থানীয় বাসিন্দাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা বর্তমান সময়ে বিরল। সেই দৃষ্টিকোণ থেকে নিজাম উদ্দিন একজন উদাহরণযোগ্য তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তাঁর সার্বিক সাফল্য কামনা করে বলেন, সমাজ ও দেশের উন্নয়নে এমন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড আরও বিস্তৃত হলে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন অনেক সহজ হবে এবং দেশের টেকসই উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে

জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন

আপডেটের সময়: ১২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া, (চট্টগ্রাম ব্যুরো)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়া এলাকার তরুণ সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তাঁর ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ পৃথকভাবে প্রত্যয়নপত্র প্রদান করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়ার মোশাররফ আলী তালুকদার বাড়ির বাসিন্দা মুহাম্মদ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল ও মানবিক সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, নিজাম উদ্দিন দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ফুটপাত দখলমুক্তকরণ, মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সমাজকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করছেন।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী সড়ক উপ-বিভাগের প্রত্যয়নপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিজাম উদ্দিন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে ছিল ফুটপাত প্রশস্তকরণ, ফুটপাতে মাটি ভরাট, জলাবদ্ধতা নিরসনে নালা খনন ও পরিষ্কার, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, বিদ্যুতের খুঁটি স্থানান্তরে সহায়তা, সড়কের পাশের মাটির বাঁধ নির্মাণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

আরও পড়ুনঃ  ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক

স্থানীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র সরকারি উন্নয়ন কার্যক্রমেই নয়, বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতি, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগেও নিজাম উদ্দিন নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সহযোগিতামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় উপস্থিতি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবী তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজাম উদ্দিনের মতো সমাজসচেতন ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করে তুলছে এবং নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা