
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্রাজিল সমর্থকদের এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার বিকাল ৫ টায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। যা পুরো বালিয়াডাঙ্গী শহরকে ফুটবল উন্মাদনায় কাঁপিয়ে তোলে।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হলুদ-সবুজ জার্সি পরিহিত শত শত তরুণ ও ক্রীড়াপ্রেমীরা। মিছিলের সময় সমর্থকদের হাতে ব্রাজিলের বিশাল পতাকা এবং মুখে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি উপজেলার চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বাস ও আনন্দ ড্যান্স করেন।
প্রতিবেদকের নাম 



















