Dhaka ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনার নির্মম বলি হয়েছে শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রী। আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত কার্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিবা রানী স্থানীয় বাসিন্দা গোবিলাল ও সুমি রানী দম্পতির একমাত্র সন্তান।

আরও পড়ুনঃ  নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও কোচিং শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল শিবা। ওমরাডাঙ্গী সড়কের নির্ধারিত স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির শ্যালোইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (স্থানীয় ভাষায় সেলোমেশিন চালিত ট্রাক) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সে ছিটকে রাস্তার পাশে আছড়ে পড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চোখের সামনে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ  সুবর্ণচরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তান হারানোর এই আকস্মিক শোকে স্তব্ধ স্বজনেরা। নিহত শিবার বাড়িতে এখন শুধুই আহাজারি। পাড়া-প্রতিবেশী ও সহপাঠীদের কান্না আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ জানায়, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘাতক যান ও চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎

এই অকাল মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সচেতন মহল। গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে লাইসেন্সবিহীন শ্যালোইঞ্জিন চালিত যানের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সতর্কীকরণ চিহ্ন স্থাপন এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এমন অসংখ্য তাজা প্রাণ অকালেই ঝরে যাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু

আপডেটের সময়: ০১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনার নির্মম বলি হয়েছে শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রী। আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত কার্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিবা রানী স্থানীয় বাসিন্দা গোবিলাল ও সুমি রানী দম্পতির একমাত্র সন্তান।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও কোচিং শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল শিবা। ওমরাডাঙ্গী সড়কের নির্ধারিত স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির শ্যালোইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (স্থানীয় ভাষায় সেলোমেশিন চালিত ট্রাক) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সে ছিটকে রাস্তার পাশে আছড়ে পড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চোখের সামনে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তান হারানোর এই আকস্মিক শোকে স্তব্ধ স্বজনেরা। নিহত শিবার বাড়িতে এখন শুধুই আহাজারি। পাড়া-প্রতিবেশী ও সহপাঠীদের কান্না আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ জানায়, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘাতক যান ও চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু