
নিজস্ব প্রতিবেদকঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার (৯ নভেম্বর, ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই লিখিত প্রস্তাব জমা দেন।অন্যদিকে, মালিকপক্ষ তাদের নিজস্ব পাল্টা প্রস্তাব জমা দেওয়ার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার (৯ নভেম্বর, ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই লিখিত প্রস্তাব জমা দেন। অন্যদিকে, মালিকপক্ষ তাদের নিজস্ব পাল্টা প্রস্তাব জমা দেওয়ার জন্য ৭ কর্মদিবস সময় চেয়েছিল। তবে মজুরি বোর্ড তাদের সর্বোচ্চ ৪ কর্মদিবস সময় মঞ্জুর করেছে।
বোর্ডের দ্বিতীয় সভা শেষে জানানো হয়, পরবর্তী সভার আগে মালিক পক্ষকে তাদের লিখিত প্রস্তাব জমা দিতে হবে। শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বাবুল আক্তার তার প্রস্তাবে চারটি গ্রেডের মধ্যে চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেন। এর বাইরে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকার প্রস্তাব করেন। বৈঠকে মালিকপক্ষ বোর্ডে কোনো প্রস্তাব দেয়নি। মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, প্রস্তাব জমা দিতে তারা চার দিন সময় নিয়েছেন। চার দিনের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে। শ্রমিক পক্ষের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, আমরা চার দিনের মধ্যে প্রস্তাব দেবো। তারপর আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
প্রতিবেদকের নাম 

























