Dhaka ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

লালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬২ সময় দেখুন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মো. শামীম আহম্মেদ (৩৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে মনিহারপুর এমআর হাইস্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শামীম আহম্মেদ লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শাহাদত হোসেন মন্ডল ও মোছা. রওশনারা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে লালপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৫ (জিআর ৩৩৪/২০২৬)-এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০২৬)-এর ৬(২)(আ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় রুজু করা হয়েছিল।

থানার রেকর্ডপত্র যাচাই করে পুলিশ আরও জানতে পেরেছে যে, শামীমের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলাও রয়েছে।

২০২৩ সালের ২১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত ওই মামলার (এফআইআর নং-৫২, জিআর নং-৫৭৭) ধারা ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)। ওই ঘটনায় এজাহারভুক্ত অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চার্জশিট (নং-৬২৬) দাখিল করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারের পর ১৯ নভেম্বর ২০২৬ তারিখেই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

লালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মো. শামীম আহম্মেদ (৩৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে মনিহারপুর এমআর হাইস্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শামীম আহম্মেদ লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শাহাদত হোসেন মন্ডল ও মোছা. রওশনারা খাতুনের ছেলে।

আরও পড়ুনঃ  ধুনট গোসাইবাড়ি হাটে সরকারি নীতিমালায় টোল আদায়, অবৈধ আদায়ের সুযোগ নেই

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে লালপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৫ (জিআর ৩৩৪/২০২৬)-এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০২৬)-এর ৬(২)(আ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় রুজু করা হয়েছিল।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের এক হাটেই প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা

থানার রেকর্ডপত্র যাচাই করে পুলিশ আরও জানতে পেরেছে যে, শামীমের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলাও রয়েছে।

২০২৩ সালের ২১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত ওই মামলার (এফআইআর নং-৫২, জিআর নং-৫৭৭) ধারা ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)। ওই ঘটনায় এজাহারভুক্ত অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চার্জশিট (নং-৬২৬) দাখিল করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ