Dhaka ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২ লালপুরে অবৈধ আখ মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেহেন্দিগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা। ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার নাচোলে বিশ্ব শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষকদের সংবর্ধনা হাইকোর্টের আদেশ বাস্তবায়ন: লামায় পাহাড় কেটে অবৈধ ইটভাটা পরিচালনা, ২৯ লাখ টাকা জরিমানা পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি মাটির চুলা থেকে কাঁসার থালা- কোথায় হারালো সেই রান্নাঘরের স্মৃতি

সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় সরিষাবাড়ির রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরিষাবাড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুল আওয়াল।

আরও পড়ুনঃ  সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা-জানালা নেই, ভাঙাচোরা শ্রেণিকক্ষেই চলছে পাঠদান

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকারী বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ গত ২ অক্টোবর ২০২৬ শুক্রবার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীরা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারিয়েছেন। তিনি বলেন, “আজিম উদ্দিন আহমেদ দলের ক্রান্তিলগ্নেও সাহসিকতার পরিচয় দিয়ে রাজনীতি অব্যাহত রেখেছিলেন। তিনি দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: নগরজুড়ে উৎসবের আমেজ, এবার মহাসপ্তমী পালিত হবে দুই দিন

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ বিএনপির জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। তিনি মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং দলের কঠিন সময়েও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কাজ করেছেন।তিনি আরও বলেন, “আজিম উদ্দিন আহমেদ আমাদের মাঝে নেই। তিনি পরকালীন জীবনে চলে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁর সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাত দান করেন।” স্মরণসভায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা প্রয়াত নেতা আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান এবং বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন।পরে প্রয়াত বিএনপি নেতা আজিম উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে ৩ মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২

সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় সরিষাবাড়ির রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরিষাবাড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুল আওয়াল।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকারী বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ গত ২ অক্টোবর ২০২৬ শুক্রবার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীরা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারিয়েছেন। তিনি বলেন, “আজিম উদ্দিন আহমেদ দলের ক্রান্তিলগ্নেও সাহসিকতার পরিচয় দিয়ে রাজনীতি অব্যাহত রেখেছিলেন। তিনি দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আরও পড়ুনঃ  শুভাঢ্যায় ‘ভালো চিন্তার হোটেল’-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ বিএনপির জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। তিনি মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং দলের কঠিন সময়েও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কাজ করেছেন।তিনি আরও বলেন, “আজিম উদ্দিন আহমেদ আমাদের মাঝে নেই। তিনি পরকালীন জীবনে চলে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁর সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাত দান করেন।” স্মরণসভায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা প্রয়াত নেতা আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান এবং বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন।পরে প্রয়াত বিএনপি নেতা আজিম উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত