Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

‎‎ব্যুরো চীফ চট্টগ্রাম

‎চট্টগ্রামে, ০২ জুন ২০২৬: দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকাল মঙ্গলবার (০২-০৬-২০২৬) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

‎বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহল কার্যে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস হতে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ‎ফিশিং বোট দুইটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুইটিকে আটক করে। ‎আটককৃত বোটদ্বয়কে তল্লাশি করে যথাক্রমে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

‎এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ জন সদস্যকেও আটক করা হয়। আটকৃত ব্যক্তিরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযানশেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

আপডেটের সময়: ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

‎‎ব্যুরো চীফ চট্টগ্রাম

‎চট্টগ্রামে, ০২ জুন ২০২৬: দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকাল মঙ্গলবার (০২-০৬-২০২৬) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

‎বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহল কার্যে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস হতে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ‎ফিশিং বোট দুইটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুইটিকে আটক করে। ‎আটককৃত বোটদ্বয়কে তল্লাশি করে যথাক্রমে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

‎এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ জন সদস্যকেও আটক করা হয়। আটকৃত ব্যক্তিরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযানশেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার