Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা শাখার সভাপতি মুফতি মো. মাহমুদুল হাসান, সহসভাপতি মাওলানা মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুফতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. আশিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মো. আবু ইউসুফ, কোষাধ্যক্ষ মাওলানা মো. শাহিদুর রহমান, সহকোষাধ্যক্ষ হাফেজ মো. আশিকুর রহমান।
এ ছাড়া তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. আল আমিন, কুসুম্বা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. জাহিদুল ইসলাম, মাওলানা মো. মোবারকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে নবাগত ইউএনও আতিয়া খাতুন খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৪:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা শাখার সভাপতি মুফতি মো. মাহমুদুল হাসান, সহসভাপতি মাওলানা মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুফতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. আশিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মো. আবু ইউসুফ, কোষাধ্যক্ষ মাওলানা মো. শাহিদুর রহমান, সহকোষাধ্যক্ষ হাফেজ মো. আশিকুর রহমান।
এ ছাড়া তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. আল আমিন, কুসুম্বা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মো. জাহিদুল ইসলাম, মাওলানা মো. মোবারকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে নবাগত ইউএনও আতিয়া খাতুন খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ