Dhaka ১১:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর ফরিদপুর: ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার এবং এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আজ শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার ২ নং কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে। র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

আরও পড়ুনঃ  বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জাবেদ রেজা
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর ফরিদপুর: ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার এবং এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আজ শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার ২ নং কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ৪৫ দিনের ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ঘিরে তরুণদের দীর্ঘশ্বাস।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে। র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

আরও পড়ুনঃ  কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি