Dhaka ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে আরিফের প্রতারণার ফিরিস্তি ‍তুলে ধরল ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই পদ অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছে পাঠান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন। তিনি আরও জানান, গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন আরিফ।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী

এতে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথাও বলা হয়। এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  রাস্তা/ফুটপাত হতে নির্মাণ সামগ্রী অপসারণ প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
Tag :
জনপ্রিয় পোস্ট

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে আরিফের প্রতারণার ফিরিস্তি ‍তুলে ধরল ডিবি

আপডেটের সময়: ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই পদ অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছে পাঠান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন। তিনি আরও জানান, গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন আরিফ।

আরও পড়ুনঃ  উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

এতে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথাও বলা হয়। এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  জনগণকে গর্জে উঠতে হবে: ডা. শফিকুর রহমান