
জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর মাঠে ৪ নং শালখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কীর সভাপতিত্বে এবং ৪ নং শালখুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মানিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাটি সার্বিকভাবে সহযোগিতা করেন শালখুরিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মো. আবু তাহের ক্বারী ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. নজরুল ইসলাম ফতেহ।
মতবিনিময় সভায় শালখুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য কারও কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।” এ সময় তিনি গুজবে কান না দিয়ে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবা উন্নতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তিখুর মাঠের পশ্চিম পাশে নিজ হাতে দুটি বৃক্ষরোপণ করেন।
প্রতিবেদকের নাম 


















