
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:
আজ (২৭ আগস্ট) বৃস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় ধুনট উপজেলার মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অনুমোদিত এডহক কমিটির নতুন সভাপতি ও সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঠপাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা জনাব মোখফিজুর রহমান বাচ্চু, প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোছাঃ নাছিমা খাতুন, লতিফা সুকন্যা কাকলি, আঃ খালেক ফাহিমা আক্তার সহ অন্যান্ন শিক্ষক কর্মচারিবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান, মুকুল, হোসেন, ইউপি সচিব মিজানুর রহমান মজনু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ৩/বি/২৬/১০৮) এই ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৯ আগস্ট থেকে পরবর্তী ৬ মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট চিকিৎসক জনাব ডা: মো: ফরহাদ হোসেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে জনাব মো: কামাল পাশা, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জনাব মো: রফিকুল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
যোগদান অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ডা: মো: ফরহাদ হোসেন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রতিবেদকের নাম 



















