Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন। মাদারগঞ্জ ইউএনও এর সাথে “দৈনিক আজকের জনবাণী”র সৌজন্য সাক্ষাৎ বান্দরবানের লামায় বন্যা দুর্গতদের পাশে ‘গ্রীন হিল’ ও ইউএনএফপিএবিশেষ মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে র‌্যাব দেশব্যাপী নিয়মিত মাদকবিরোধী জিরো টলারেন্স (Zero Tolerance) নীতিতে আপসহীন অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় সিপিসি-১, র‌্যাব-১৫, কক্সবাজার-এর আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ সদর ইউপির দরগারছড়াস্থ সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের পাকা রাস্তা দিয়ে গমন করবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ

সংবাদটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা মোতাবেক সকাল ০৯:১৫ ঘটিকায় বর্ণিত স্থানে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল ০৯:৩০ ঘটিকায় মিঠা পানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চালকসহ দুইজন আরোহীকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলটিকে থামানোর সিগন্যাল দেওয়া হয়। মোটরসাইকেলটি থামিয়ে আরোহীদ্বয় পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা আসামি নুরুল আমিনের ডান হাতে থাকা একটি হলুদ শপিং ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা, স্বজনের বিরুদ্ধে অভিযোগ

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়: ১। মোঃ আজিজ খান (২৩), পিতা-শমসু মিয়া, সাং-লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া, ২নং ওয়ার্ড, সদর ইউপি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। নুরুল আমিন (৩৪), পিতা-মৃত হোসেন আহমেদ, এফসিএন নং-৪০৩৪৪৩, সাং-লেদা (রোহিঙ্গা ক্যাম্প-২৬, ব্লক-এইচ/৩, হ্নীলা ইউনিয়ন), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

আপডেটের সময়: ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে র‌্যাব দেশব্যাপী নিয়মিত মাদকবিরোধী জিরো টলারেন্স (Zero Tolerance) নীতিতে আপসহীন অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস

আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় সিপিসি-১, র‌্যাব-১৫, কক্সবাজার-এর আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ সদর ইউপির দরগারছড়াস্থ সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের পাকা রাস্তা দিয়ে গমন করবে।

আরও পড়ুনঃ  ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

সংবাদটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা মোতাবেক সকাল ০৯:১৫ ঘটিকায় বর্ণিত স্থানে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল ০৯:৩০ ঘটিকায় মিঠা পানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চালকসহ দুইজন আরোহীকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলটিকে থামানোর সিগন্যাল দেওয়া হয়। মোটরসাইকেলটি থামিয়ে আরোহীদ্বয় পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা আসামি নুরুল আমিনের ডান হাতে থাকা একটি হলুদ শপিং ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা