Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালী পৌরসভায় গভীর রাতে সাংবাদিকের পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে দখল-দূষণে অস্তিত্ব সংকটে দুইশো বছরের পুরোনো চাম্বলের সিমাই খাল কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে কবি কাজী কাদের নেওয়াজের স্মৃতি বিজড়িত বাড়িটি। কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১০৭ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জেলার সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের কর্মকর্তারা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে গাইবান্ধার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন।
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,

জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

আপডেটের সময়: ০৪:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জেলার সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের কর্মকর্তারা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে গাইবান্ধার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ