
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:
বৃহস্পতিবার ১৬ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ ইকবাল এবং শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শাজাহানপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের অবদান নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রতিবেদকের নাম 



















