
আবুওয়াদুল হক খাজা চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ২৯/০৭/২৬ইং বুধবার বাবা ও ছেলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| জানা গেছে, উপজেলার বালাবাড়ীহাট রেলষ্টেশন সংলগ্ন এলাকার মামলা বাজ মোছাঃ ফাজিলা বেগমের দায়ের করা মিথ্যা মামলায় বাবা মোঃ আঃ সাত্তার ও ছেলে শাওনের নামে গত ২২ জুলাই/২৬ কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালত এর নির্দেশে চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ রেকর্ড করেন| মামলার বিবরণে জানা যায় আসামীদের সাথে অনেকদিন হইতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল| এরই জের ধরে গত ২২/০৫/২০২৬ইং রেললাইন পারাপার হওয়ার সময় বাদী ফজিলা বেগম ডান হাতের কবজির উপরে আঘাত পান| উক্ত আঘাতে তিনি চিলমারী হাসপাতাল ও কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুকৌশলে এলাকার দুর্ষ্কৃতি মানুষের ইন্ধনে পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ মানুষকে ফাসানো উদ্দেশ্যে কুড়িগ্রাম কোর্টে মামলা দায়ের করেন| উক্ত মামলায় ৭ জন আসামী করা হলেও বিজ্ঞ আদালত ৫ জনের নাম কেটে দিয়ে ১ ও ২ নং আসামী বাবা ও ছেলের নামে মামলা রুজু করার জন্য চিলমারী মডেল থানাকে নির্দেশ প্রদান করে ০৭ (সাত) দিনের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন| কিন্তু অসহায় আসামী আঃ সাত্তার ও ছেলে শাওন মিথ্যা মামলায় জামিন না পেয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন| এলাকাবাসী মিথ্যা মামলা থেকে নিস্পত্তি পাওয়ার জন্য সুষ্ট তদন্ত সাপেক্ষে মামলা হতে অব্যাহতির জন্য মানব বন্ধনের মাধ্যমে আবেদন জানিয়েছেন| এ ব্যপারে চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, মামলাটি বাদী নিজেই আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন| কোন অপরাধী তাকে আঘাত করেন নি বলে তদন্তে জানা গেছে| মামলাটি তিনি বিভিন্ন মানুষের কু-পরামর্শে করেন| ইতি পূর্বেও তিনি বেশ কয়েকটি মিথ্যা মামলা করে এলাকার জনসাধারণকে হয়রানি করেছেন| ফলে এলাকাবাসী সাত্তার ও শাওনের মিথ্যা মামলা হতে নিঃকৃতি চান|
প্রতিবেদকের নাম 





















