Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গুলি-বিস্ফোরণ আতঙ্কে টেকনাফবাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ সময় দেখুন

টেকনাফ (প্রতিনিধি কক্সবাজার: রাত হলেই আতঙ্ক বেড়ে যায়। শিশুদের বাইরে বের হতে দিতেও ভয় লাগে। সীমান্তে স্থায়ী শান্তি না এলে আমাদের এই ভয়ের জীবন শেষ হবে না। এভাবেই আতঙ্কের কথা জানাচ্ছিলেন মিয়ানমারের সীমান্তঘেঁষা কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম। শুধু তিনি নয় তার মতো অনেকেই চরম আতঙ্কে রয়েছেন। রাত হলে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সীমান্তে গোলাগুলির শব্দ না শোনা গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ধুনট-শেরপুর নির্বাচনী এলাকায় টানা দুই দিনের সফরে গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত রোববার মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফা সুলতানা আফনানের মাথায় গুলি লাগে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১২ জানুয়ারি) হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসব ঘটনার প্রতিবাদে গত দুদিন ধরে টেকনাফের হোয়াইক্যংসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গুলিবিদ্ধ শিশু হুজাইফা সুলতানার চাচা আলী আকবর বলেন, ‘আমার ভাতিজির কোনো অপরাধ ছিল না। সীমান্তের সংঘাতের শিকার হয়ে সে আজ জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা চাই, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ শিশু এভাবে গুলিবিদ্ধ না হয়। গত রোববার সকালের দিকে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে লাগে শিশু হুজাইফা সুলতানা মাথায়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন যুবক মোহাম্মদ হানিফের বাবা ফজলুল হক বলেন, গতকাল সকালে মিয়ানমার সীমান্তের কাছাকাছি হোয়াইক্যং লম্বাবিল সীমান্তে এলাকায় মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আমার ছেলে গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বাম পায়েও সে আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

গুলি-বিস্ফোরণ আতঙ্কে টেকনাফবাসী

আপডেটের সময়: ০৯:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

টেকনাফ (প্রতিনিধি কক্সবাজার: রাত হলেই আতঙ্ক বেড়ে যায়। শিশুদের বাইরে বের হতে দিতেও ভয় লাগে। সীমান্তে স্থায়ী শান্তি না এলে আমাদের এই ভয়ের জীবন শেষ হবে না। এভাবেই আতঙ্কের কথা জানাচ্ছিলেন মিয়ানমারের সীমান্তঘেঁষা কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম। শুধু তিনি নয় তার মতো অনেকেই চরম আতঙ্কে রয়েছেন। রাত হলে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সীমান্তে গোলাগুলির শব্দ না শোনা গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত রোববার মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফা সুলতানা আফনানের মাথায় গুলি লাগে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১২ জানুয়ারি) হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসব ঘটনার প্রতিবাদে গত দুদিন ধরে টেকনাফের হোয়াইক্যংসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

গুলিবিদ্ধ শিশু হুজাইফা সুলতানার চাচা আলী আকবর বলেন, ‘আমার ভাতিজির কোনো অপরাধ ছিল না। সীমান্তের সংঘাতের শিকার হয়ে সে আজ জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা চাই, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ শিশু এভাবে গুলিবিদ্ধ না হয়। গত রোববার সকালের দিকে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে লাগে শিশু হুজাইফা সুলতানা মাথায়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ