Dhaka ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে ভাই ভাই স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে

‎‎এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি
‎‎গাজীপুরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে পলাশ হাউজিংয়ের মুনমুনের গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎‎অগ্নিকান্ডের সময় ভাই ভাই ভ্যারাইটি স্টোরএর মালিক আলী আজগর জানিয়েছেন আমার ‎দুটি দোকানঘর ও একটি স্বয়ংকক্ষ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আজগর আলী।
‎
‎ভুক্তভোগী আজগর আলী আরো জানান তার দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
‎তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে তাদের গাড়ি পৌঁছায়। এর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি কিছুটা আগে পৌঁছালে হয়তো কিছু মালামাল বের করে আনা সম্ভব হতো বলেও জানান তিনি।
‎
‎এ ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আজগর আলী। ‎এ বিষয়ে সারাবো ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ তাশারফ হোসেন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
‎
‎অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্রুত তদন্তের মাধ্যমে আগুনের কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুরে ভাই ভাই স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে

আপডেটের সময়: ০১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

‎‎এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি
‎‎গাজীপুরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে পলাশ হাউজিংয়ের মুনমুনের গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎‎অগ্নিকান্ডের সময় ভাই ভাই ভ্যারাইটি স্টোরএর মালিক আলী আজগর জানিয়েছেন আমার ‎দুটি দোকানঘর ও একটি স্বয়ংকক্ষ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আজগর আলী।
‎
‎ভুক্তভোগী আজগর আলী আরো জানান তার দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
‎তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে তাদের গাড়ি পৌঁছায়। এর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি কিছুটা আগে পৌঁছালে হয়তো কিছু মালামাল বের করে আনা সম্ভব হতো বলেও জানান তিনি।
‎
‎এ ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আজগর আলী। ‎এ বিষয়ে সারাবো ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ তাশারফ হোসেন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
‎
‎অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্রুত তদন্তের মাধ্যমে আগুনের কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল