
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব সেন্টার ও ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বাসিন্দারা। গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের সামনে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বক্তারা অভিযোগ করে বলেন, তাদের ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক সুবিধা পেতে দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার কথা বিবেচনা করে অত্র এলাকার ভোটারদের সুবিধার্থে ‘চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়’-কে সাব সেন্টার ও স্থায়ী ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
বক্তারা অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্থানীয় অধিবাসীদের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রতিবেদকের নাম 


















