
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
রবিবার (২৪ মে) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অন্তর ইসলাম (২২), পিতা: মোঃ দুলাল ফকির, সাং বড় জিনইর; শ্রী সনজিত পাহান (৩০), পিতা: শ্রী হরিলাল পাহান, সাং ইসবপুর; শ্রী সুরেশ পাহান (২১), পিতা: মৃত বলাই পাহান, সাং ইসবপুর; শ্রী রনজিত পাহান (২৮), পিতা: শ্রী উপেন পাহান, সাং ইসবপুর; মোঃ হোসেন আলী (২৫), পিতা: মোঃ তবিজ মণ্ডল, সাং দুধুকুড়ি, থানা বদলগাছী, নওগাঁ; মোঃ বাপ্পা (৪০), পিতা: মোঃ মনসুর আলী, সাং উপর পোঁওতা, আদমদীঘি এবং মোঃ চয়ন (২৭), পিতা: মোঃ বাবু, সাং দুধুকুড়ি, থানা বদলগাছী, নওগাঁ।
মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪ জনকে ১০ দিনের এবং বাকি ২ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৪ জনকে ৫০০ টাকা, ১ জনকে ২ হাজার টাকা এবং বাকি ২ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















