Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা

মিঠুন সাহা , চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার লোহার পুলের সামনে সাদ মুছা ফ্যাক্টরি সংলগ্ন হাটহাজারী রোডে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬। ১৫ জুন ২০২৬ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। মেলায় রয়েছে হস্তশিল্প, দেশীয় বস্ত্র, পোশাক, গৃহস্থালী সামগ্রী, শোপিস, কসমেটিকস, খাদ্যপণ্যসহ নানান ধরনের স্টল। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠছে। মেলা কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, দেশীয় কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন তাদের পণ্য পরিচিত করার সুযোগ পাচ্ছেন, তেমনি দর্শনার্থীরাও দেশীয় মানসম্পন্ন পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, “দেশীয় শিল্পের বিকাশ ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করছি, মেলাটি উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

আরও পড়ুনঃ  শখ থেকেই চুড়ির কারুকাজে স্বপ্ন বুনছেন বাঁশখালীর মেহেরিন মিশু

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মো. রফিকুল ইসলাম বলেন, এক জায়গায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য পাওয়া যাচ্ছে। পরিবার নিয়ে ঘুরতে এসে ভালো লাগছে। পণ্যের বৈচিত্র্যও বেশ আকর্ষণীয়। আরেক দর্শনার্থী সাবিনা ইয়াসমিন বলেন, মেলায় অনেক নতুন ও সৃজনশীল পণ্য দেখেছি। বিশেষ করে হস্তশিল্প ও পোশাকের স্টলগুলো আমার খুব ভালো লেগেছে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত। দর্শনার্থী শাহাদাত হোসেন বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সরাসরি দেখার ও কেনার সুযোগ তৈরি হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হচ্ছেন। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দেশীয় শিল্পের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা

আপডেটের সময়: ০৬:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬