Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবৈধ বাইক রেসিং বন্ধ ও হৃদয়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:মোঃ শাহেদ উদ্দিন: নোয়াখালীর সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ আসর চরবাটা খাসেরহাট জামে মসজিদে তালিমুল কোরআন ফাউন্ডেশন, সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে এ ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।তালিমুল কোরআন ফাউন্ডেশন, সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সুবর্ণচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. জামাল উদ্দিন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা জামান উল্যাহ মুকুল, মাওলানা মোহাম্মদ ইছমাইল, মাওলানা বোরহান উদ্দিন এবং চরবাটা খাসেরহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহছান উল্যাহ।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ক্বিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলার প্রখ্যাত হাফেজে কোরআন হাফেজ কাজী ছানা উল্যাহ, হাফেজ মাওলানা এনামুল হক ও হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, ইসলামী বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে ইসলামী বই উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনটি কোরআন তিলাওয়াতের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

আরও পড়ুনঃ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন

সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:মোঃ শাহেদ উদ্দিন: নোয়াখালীর সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ আসর চরবাটা খাসেরহাট জামে মসজিদে তালিমুল কোরআন ফাউন্ডেশন, সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে এ ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।তালিমুল কোরআন ফাউন্ডেশন, সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সুবর্ণচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. জামাল উদ্দিন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা জামান উল্যাহ মুকুল, মাওলানা মোহাম্মদ ইছমাইল, মাওলানা বোরহান উদ্দিন এবং চরবাটা খাসেরহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহছান উল্যাহ।

আরও পড়ুনঃ  রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত

ক্বিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলার প্রখ্যাত হাফেজে কোরআন হাফেজ কাজী ছানা উল্যাহ, হাফেজ মাওলানা এনামুল হক ও হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট, ইসলামী বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে ইসলামী বই উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনটি কোরআন তিলাওয়াতের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর জোরপূর্বক জমি ভরাট, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তেঘুরিয়ায় তীব্র ক্ষোভ ও মানববন্ধন