Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণ মে দিবস উদযাপন

ইয়ামিন হোসাইন , সিরাজগঞ্জ: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি

র‍্যালিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। তিনি শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভা শেষে শ্রমিকদের মাঝে মোট ১৫ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ও ১ জন অসুস্থ ব্যক্তি সহায়তা পান।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মক্ষেত্রে সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে।
দিনব্যাপী নানা আয়োজনে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নয় বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ।
Tag :
জনপ্রিয় পোস্ট

সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণ মে দিবস উদযাপন

আপডেটের সময়: ০৩:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

ইয়ামিন হোসাইন , সিরাজগঞ্জ: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ফিশারিঘাটে পুলিশের অভিযান, ৩ লাখ টাকা ও ৪০ ইয়াবাসহ নারী আটক

র‍্যালিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। তিনি শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভা শেষে শ্রমিকদের মাঝে মোট ১৫ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ও ১ জন অসুস্থ ব্যক্তি সহায়তা পান।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নয় বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মক্ষেত্রে সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে।
দিনব্যাপী নানা আয়োজনে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার